বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

বড়লেখায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টর ফাইনাল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা   |   বুধবার, ১০ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টর ফাইনাল সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এর আয়োজন করে।

বুধবার (১০ জুলাই) বড়লেখা সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুজাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাজিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

একই মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মহদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞার সভাপতিত্বে এবং নাজিম উদ্দিন ও বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, শিক্ষক মঞ্জু লাল দে, বদর উদ্দিন, অঞ্জনা রানী দে, মীর মুহিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ প্রমুখ।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞাসহ অতিথিরা চ্যাম্পিয়ন দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস