বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

বড়লেখায় পুকুরে ভেসে উঠলো প্রতিবন্ধী শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা   |   শুক্রবার, ০৭ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১২২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় পুকুরে ভেসে উঠলো প্রতিবন্ধী শিশুর লাশ

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশু মারা গেছে। তার নাম তালহা আহমেদ (০৪)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পূর্ব-দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালহা পূর্ব-দৌলতপুর গ্রামের দুবাই প্রবাসী আছার উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালহা আহমেদ জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। ঘটনার দিন বিকেলে তালহা পরিবারের সবার অজান্তে প্রতিবেশী ময়নুলের ইসলামের পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা ময়নুল ইসলামের পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তালহাকে দ্রুত উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা উত্তর শাহবাজপুর ইউপির ৪নম্বর ওয়ার্ডের সদস্য তমছীর আলী বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে বলেন, শিশুটি শারীরিক প্রতিবন্ধী। বাবা প্রবাসে থাকেন। মা তাকে বারান্দায় রেখে কাজ করছিলেন। কিছুক্ষণ পর এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের প্রতিবেশী ময়নুল ইসলামের পুকুরে শিশুটির লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। শিশুটির লাশ দাফন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস