সোমবার ১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

বড়লেখায় চিরনিদ্রায় শায়িত আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর

  |   বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় চিরনিদ্রায় শায়িত আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর

দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক মোহাম্মদ শাহজাহান কমর (৫৫) আর নেই। তার মৃত্যুতে আমাদের সময় পরিবার গভীরভাবে শোক প্রকাশ জানিয়েছেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের বাড়িতে আজ বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শাজাহান কমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ভাইবোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান আমাদের সময়ের মফস্বল ডেস্কের সিনিয়র সাব-এডিটর আবুল হাসান হৃদয় ও মো. আখতারুজ্জামান, ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি রুহুল হাসান শরীফ, শরীয়তপুর প্রতিনিধি রোমান আকন্দ, মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমসহ অন্য সহকর্মীরা।

বড়লেখার গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান মোহাম্মদ শাজাহান কমর। সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তাবার্তা পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতার জীবন শুরু। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত আমাদের সময়ে মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।

শাজাহান কমরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে বড়লেখার গ্রামতলা (কালিবাড়ী) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। আর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ এশা বিয়ানীবাজার উপজেলার কালাইউড়া গ্রামের সোনাতলা মাঠে। এরপর তাদের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

শাজাহান কমরের রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের মাসকান্দায় জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় কুরআন খতম এবং বাদ জোহর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচলনা করেন মুফতি মো. আবুল বাশার।

শাহজাহান কমরের মৃত্যুতে আমাদের সময় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, প্রকাশক ড. খোন্দকার শওকত হোসেন, নির্বাহী সম্পাদক মাঈনুল আলমসহ তার সহকর্মীরা। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস