সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বিশ্বনাথে প্রেমিকাকে ধর্ষণের দায়ে শ্রীঘরে প্রেমিক!

কামরুল হাসান,বিশ্বনাথ প্রতিনিধি   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বনাথে প্রেমিকাকে ধর্ষণের দায়ে শ্রীঘরে প্রেমিক!

সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিককে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। তার নাম মোজাহিদ আলী (৩০)। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের নজিবুল্লাহ’র ছেলে। আজ সোমবার (৫ মে) দুপুরে তাকে পাঠানো হয় সিলেট আদালতে। এর আগের দিন রবিবার রাত ৩টায় ভিকটিমের পিতার দেয়া মামলায় তাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ।

মামলার এজাহারে প্রকাশ পায়, ঘটনার প্রায় মাসখানেক পূর্বে সিএনজি চালক মোজাহিদের সাথে পরিচয় ঘটে দৌলতপুর ইউনিয়নের মিয়াজানের গাঁও গ্রামের ১৭ বছর বয়সি ভিকটিম কিশোরীর। একই ইউনিয়নের মীরেরগাঁও চানপুর গ্রামে ভিকটিমের নানা বাড়িতে যাওয়া-আসার সুবাধে পথিমধ্যে তার সাথে পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক মাস মন দেয়া-নেয়ার পর গেল ৩রা মে ভিকটিমকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে আনেন প্রেমিক মোজাহিদ। কথামতো বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া ব্রীজে আসলে, নিজ সিএনজিতে তুলে নেন। সারাদিন ঘুরাঘুরি শেষে সন্ধ্যায় নিজ বাড়ীর দক্ষিণের একটি কক্ষে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে রাতভর ধর্ষণ করেন তাকে। পরদিন ৪ঠা মে ৯টায় ভিকটিমের বাড়ির সামনের রাস্তায় তাকে রেখে যান তিনি। এঘটনায় ওইদিনই ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলা (নাম্বার-৩) দিলে রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘ধর্ষণ মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস