সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বিশ্বনাথে উপজেলা মহিলা আ’লীগের পরিচিত সভা অনুষ্ঠিত

আহমদ আলী হিরণ, বিশ্বনাথ   |   শনিবার, ৩০ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বনাথে উপজেলা মহিলা আ’লীগের পরিচিত সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে নব-গঠিত উপজেলা মহিলা আওয়ামী লীগের পরিচিতি সভা শুক্রবার বিকেলে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলেই নারীরা তাদের প্রাপ্য সম্মান পেয়েছেন।

তাই আজ নারীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী স্থান পেয়েছেন দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে। নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আফিয়া রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান। বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহেনা আক্তার সাথী, সহ সাংগঠনিক সম্পাদক লাকি বেগম, প্রচার সম্পাদক দিলারা বেগম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরি সভাপতি শংকর দাশ শংকু, আওয়ামী লীগ নেতা লাল মিয়া, আনহার আলী, নুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সবিতা মালাকার, স্বপ্না বেগম, মুক্তা রাণী, রনি রাণী নাথ, লিজা বেগম, তাজীবুন নেহার, শাহানারা বেগম, আনোয়ারা বেগম, জলি রাণনী, লাবলী দে, বাবলী ধর, জোছনা রাণী, সেবিকা রাণী, বেগম বাহার, মাধুরী রাণী, দীপ্তি রাণী, করিমা মেম্বার, লিমা বেগম, যুবলীগ নেতা সাইদুল ইসলাম কর্ণেল, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস