শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

বিশ্বজুড়ে গৃহবন্দি ২০০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৫৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বজুড়ে গৃহবন্দি ২০০ কোটি মানুষ

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভোর পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ৪ লক্ষ ৬৭ হাজার ৩৯৩ জন। চারপাশে বাড়তে থাকা সংক্রমণের এই ভিড়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৩ হাজার ৮০৮ জন। গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২,২৭৪ জনের। মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ১৭৪।

ধারাবাহিকতা বজায় রেখে গত ২৪ ঘণ্টায় ইতালিতেই সব চেয়ে বেশি ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ইউরোপের এই দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০৩। মৃত্যুতে খুব পেছনে নেই স্পেন। গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনা কেড়েছে ৬৫৬ জনের প্রাণ।

চীনকে ছাপিয়ে করোনায় মৃত্যুতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউরোপের এই দেশটি। স্পেনে সবমিলিয়ে মৃত্য বেড়ে হয়েছে ৩,৬৪৭। তিনে থাকা চিনে এখনও পর্যন্ত এই ভাইরাস সংক্রমণে ৩২৮১জন মারা গিয়েছেন। ১০০০ ছুঁইছুঁই আমেরিকা। মৃতের সংখ্যা ৯২৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ১৪৮ জন।

মধ্যপ্রাচের দেশ ইরানে করোনায় মৃত্যু ২০০০ ছাপিয়ে এখন ২০৭৭। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩১ জনের। সবমিলিয়ে মারা গিয়েছেন ১৩৩১জন। কাতার, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত মৃত্যুর খবর নেই। যদিও তারা করোনা মুক্ত নেই। উল্লিখিত তিন দেশেই করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছে। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের।

ব্রিটেনে নতুন করে ৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে। জাপানে গত ২৪ ঘণ্টায় আরও ২টি মৃত্যু বেড়ে সংখ্যাটা পৌঁছেছে ৪৫-এ। পাকিস্তানে সবমিলিয়ে মারা গিয়েছেন ৮ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারীর রূপ নেওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছেন ২০০ কোটিরও বেশি মানুষ। এর সিংহভাগই অবশ্য ভারতের। লকডাউন রয়েছে গোটা ভারত। এক ভারতেই ঘরবন্দি প্রায় ১৩০ কোটি মানুষ। এ ছাড়া এশিয়া-ইউরোপ ও আমেরিকার বহু দেশ ও শহরের মানুষ গৃহবন্দি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে গৃহবন্দি প্রায় ২০০ কোটিরও বেশি মানুষ। লকডাউন পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস