মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি ব্রাজিল-কোরিয়া

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি ব্রাজিল-কোরিয়া

মরুর দেশ কাতারে ফুটবল বিশ্বকাপের শেষ আটে ইতোমধ্যেই আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও ফ্রান্স জায়গা করে নিয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪-এ কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে দিবাগত রাত ১টায় এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠে আসা ব্রাজিল।
নক-আউটের ম্যাচে মাঠে নামবেন সেলেসাও পোস্টারবয় নেইমার। ব্রাজিল দলের কোচ তিতে এমনটিই নিশ্চিত করেছেন। তবে সেলেসাওদের হেক্সা স্বপ্ন ভাসিয়ে দেওয়ার জন্য সন হিউং মিনরাও প্রস্তুত।

ব্রাজিল গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে যায়। সেই ম্যাচে দলের অধিকাংশ ফুটবলারকে বিশ্রামে রেখেছিলেন তিতে।

অন্যদিকে শেষ ম্যাচে পর্তুগালকে ২-১ গোল ব্যবধানে চমক দিয়ে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নক-আউটে উঠে আসে দক্ষিণ কোরিয়া। যদিও এটিই বিশ্বমঞ্চে কোরিয়ার সবশেষ ১১ ম্যাচের মধ্যে একমাত্র জয়।

বিশ্বমঞ্চে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। দুই দলের সাত দেখায় সেলেসাওরা ছয়বার জিতেছে আর ১৯৯৯ সালে একবার জয় দেখেছে এশিয়ার পরাশক্তিরা।

বিশ্বমঞ্চে দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত কোনো আমেরিকান দলকে হারাতে পারেনি। দলগুলোর সঙ্গে ছয়বারে দেখায় ৪টি পরাজয় ও দুটি ড্র রয়েছে এশিয়ার দলটির। অন্যদিকে বিশ্বমঞ্চে সেলেসাওদের সবশেষ ১০ ম্যাচে ৪টিতে হার, একটি ড্র ও ৫টি জয় রয়েছে।

২০১০ সালে বিশ্বমঞ্চে শেষ ষোলোয় জায়গা পেয়েছিল কোরিয়ানরা। তবে উরুগুয়ের সঙ্গে ২-১ গোল ব্যবধানে হেরেই বিদায় নেয় দেশটি। আর নক-আউটের নিয়মিত দাবিদার সেলেসাওরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস