মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বিশ্বকাপের পরে বাংলাদেশে আসছে পাকিস্তান

  |   মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৩৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপের পরে বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:: আগামী ১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্ট শেষ হবে ১৪ নভেম্বর। বিশ্বকাপ শেষেই পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশনস বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। দক্ষিণ আফ্রিকা বোর্ডের সাথেও। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সাথে যোগাযোগ করছে।’

সব ঠিক থাকলে বিশ্বকাপ থেকে ফিরেই নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২টি টেস্টের সূচি আগামী মার্চ-এপ্রিলে। তার আগে নিউজিল্যান্ড যাওয়ার কথাবার্তা চালাচ্ছে বিসিবি।

বাকি দুই সিরিজ বিদেশে হলেও পাকিস্তানকে ঘরের মাঠে আতিথ্য দেবে ক্রিকেট বোর্ড।

পাকিস্তান আসলে তাদের সুরক্ষা বলয় নিয়ে কী ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? এমন প্রশ্নে নিজামউদ্দিন জানিয়েছেন, ‘আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের যে গাইডলাইন তা সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস