মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বিভিন্ন এলাকায় শনিবার ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

  |   বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিভিন্ন এলাকায় শনিবার ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এদিন সরবরাহ বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা মহানগরীর বালুচর, শান্তিবাগ আ/এ, বালুচর প্রাইমারি স্কুল, সােনার বাংলা আ/এ, আলুরতল, গোপালটিলা, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, দলদলি চা বাগান ও ফোকাস আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শনিবার গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এজন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস