বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

বিপুল ভোটের ব্যবধানে জিতলেন নৌকার হাবিব, আতিকের অভিনন্দন

  |   শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৩৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিপুল ভোটের ব্যবধানে জিতলেন নৌকার হাবিব, আতিকের অভিনন্দন

নিউজ ডেস্ক:: সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা নিয়ে লড়াই করে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে এই সিলেট-৩ আসন। উপনির্বাচনের মাধ্যমে আসনটি আবারও নৌকার। হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী আতিকুর রহমান আতিক।

করোনাভাইরাসের মারা যাওয়া সরকারদলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এলাকায় শনিবার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হয় নির্বাচন।

আওয়ামী লীগের প্রার্থী হাবিবের নির্বাচনী কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট। হাবিব প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমানের থেকে ৬৫ হাজার ১০১ ভোট বেশি পেয়েছেন।

এদিকে হাবিবের জয়ে আতিকুর রহমান আতিক তাকে অভিনন্দন জানিয়েছেন। সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হন তিনি। সেখানে ছিলেন উপনির্বাচনে সদ্যজয়ী হাবিবুর রহমান হাবিব, তাকে অভিনন্দন জানান আতিক। পরে তারা একে অপরের সাথে কোলাকুলিও করেছেন।

কোনো ধরনের গোলযোগ ছাড়াই সিলেট-৩ আসনের উপনির্বাচনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) ভোটগ্রহণ শেষ হয়েছে আজ। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস