বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

বিদ্রোহীদের শর্ত সাপেক্ষে ‘ক্ষমা’ করলো আওয়ামী লীগ

নিউজ ডেস্ক   |   সোমবার, ২৮ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৫১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদ্রোহীদের শর্ত সাপেক্ষে ‘ক্ষমা’ করলো আওয়ামী লীগ

সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিদ্রোহী প্রার্থীদের শর্ত সাপেক্ষে ক্ষমা দিয়েছে আওয়ামী লীগ। ভবিষ্যতে আর এমন ভুল না করার শর্তে ক্ষমা পেয়েছেন এসব বিদ্রোহী প্রার্থীরা। এর আগে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের শোকজ করে আওয়ামী লীগ। পরে তাদের শোকজের জবাব পর্যালোচনা করে ক্ষমা প্রদর্শন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

২১ অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত বিদ্রোহীদের ক্ষমা করার পৃথক চিঠি প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, সংগঠনের সিলেট জেলার কানাইঘাট উপজেলা সদস্য ও জেলার নেতা মস্তাক আহমদ পলাশ, গোয়াইনঘাট উপজেলার সদস্য মোহাম্মদ ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সদস্য শামীম আহমদ, জৈন্তাপুরে উপজেলার সহ-সভাপতি কামাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম পল্লব বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে শোকজ করে কেন্দ্র।

পরে তারা সংগঠনবিরোধী কর্মকান্ডের কথা স্বীকার করে দলের সভাপতি শেখ হাসিনার কাছে ক্ষমা চান। একইসাথে ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত না হওয়ার লিখিত অঙ্গিকার করেন ।

পরে তাদের লিখিত জবাব পর্যালোচনা করে এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে বিদ্রোহীদের ক্ষমা প্রদর্শন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, ‘নেত্রী দলের বিদ্রোহী প্রার্থীদের সবাইকে এবারের মতো ক্ষমা করে দিয়েছেন। দলের প্রতি ভবিষ্যতে দলের শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করার জন্যও নির্দেশ দিয়েছেন।’

কেন্দ্র থেকে প্রেরিত ক্ষমা প্রদর্শনের এসব চিঠি বিদ্রোহীরা হাতে পেয়েছেন বলে জানা গেছে।

সৌজন্যে: সিলেট ভিউ২৪

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস