শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

বায়ুদূষণে দিল্লিতে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ, তিন বছরে আক্রান্ত ২ লাখ

  |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বায়ুদূষণে দিল্লিতে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ, তিন বছরে আক্রান্ত ২ লাখ

ভারতের রাজধানী দিল্লিতে বিষাক্ত বাতাসের কারণে তীব্র শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশটির কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে দিল্লির ছয়টি সরকারি হাসপাতালে ২ লাখেরও বেশি তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই তিন বছরে ৩০ হাজারেরও বেশি রোগীকে শ্বাসযন্ত্রের অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

দিল্লিতে বায়ুদূষণ বড় সমস্যা। বিশেষ করে শীতকালে এর প্রভাব আরও মারাত্মক হয়। গত বেশ কয়েক সপ্তাহ ধরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ( একিউআই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত সুরক্ষার সীমা থেকে প্রায় ২০ গুণ বেশি ছিল।

এই মারাত্মক দূষণের পেছনে একটি একক কারণ নেই। শিল্পকারখানার দূষিত ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, তাপমাত্রা হ্রাস, বাতাসের ধীর গতি এবং প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল কাটার পর নাড়া পোড়ানো; এই সবকিছুকেই দায়ী করা হয়।

দিল্লির ছয়টি প্রধান হাসপাতালে ২০২২ সালে ৬৭,০৫৪টি, ২০২৩ সালে ৬৯,২৯৩টি এবং ২০২৪ সালে ৬৮,৪১১টি তীব্র শ্বাসযন্ত্রের রোগের ঘটনা রেকর্ড করা হয়েছে। সরকার সংসদকে জানিয়েছে যে বিশ্লেষণ অনুযায়ী, দূষণের মাত্রা বৃদ্ধির সঙ্গে জরুরি বিভাগে আসা রোগীর সংখ্যা বৃদ্ধির একটি যোগসূত্র দেখা যায়। তবে, এই ধরনের গবেষণা থেকে এই সংযোগটি কার্যকারণ সম্পর্কিত কিনা, তা নিশ্চিতভাবে বলা যায় না।

গত এক দশকে, বিশেষ করে শীতকালে দিল্লির গড় একিউআই বহুবার বিপজ্জনক হিসেবে চিহ্নিত চারশ’র মাত্রা অতিক্রম করেছে। এই মাত্রা সুস্থ মানুষের জন্যও ক্ষতিকারক এবং আগে থেকে অসুস্থদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। সরকারি সফর অ্যাপ অনুসারে, বুধবার সকালে দিল্লির গড় একিউআই ছিল প্রায় ৩৮০।

গত সপ্তাহে বিবিসি-র প্রতিবেদনে জানানো হয়েছিল, কীভাবে দিল্লি এবং তার শহরতলির অনেক হাসপাতালে বিষাক্ত বাতাসের কারণে অসুস্থ শিশুদের ভিড় বাড়ছে। এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে, বিপজ্জনক বায়ু দূষণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে করা একটি পিটিশনের শুনানি আজ দিল্লি হাইকোর্টে হওয়ার কথা রয়েছে। গত কয়েক বছর ধরে ভারতের শীর্ষ আদালতও দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু দূষণের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস