শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন মিষ্টি জান্নাত

  |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন মিষ্টি জান্নাত
বর্তমান সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত রয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। দেশের পর নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার।
ব্যক্তিগত কারণে অনেক দিন ক্যামেরার বাইরে মিষ্টি জান্নাত। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে।
এর আগে তিনি দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন অভিনেত্রী। কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার। এবার সুখবর দিলেন মিষ্টি জান্নাত।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। আর সেটি উটের দুধের ব্যবসা। এবার তিনি বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন বলে জানান।
মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’
কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তিনি  বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন— উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’
সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করার প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এ জন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস