শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

বজ্রপাত: পানির অজুহাতে যন্ত্র বসানোতে বাধা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল!

  |   শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বজ্রপাত: পানির অজুহাতে যন্ত্র বসানোতে বাধা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল!

সিলেটে দিন দিন বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গড়ে প্রতি বছর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ১৫ জনের মৃত্যু হয়। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় বজ্রপাত নিরোধক যন্ত্র (লাইটিং এরেষ্টার মেশিন) স্থাপন কাজ এখনো শেষ হয়নি। গত অর্থবছরে সরকার এর জন্য কোটি টাকা বরাদ্দ দেয়।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত জেলায় বজ্রপাতে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ২০২০ সালে ১৫ ও ২০২১ সালে ১২ জন বজ্রপাতে মারা যান। সূত্র মতে, প্রতিবছর বজ্রপাতে গড়ে ১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, গেল সেপ্টেম্বর পর্যন্ত হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের কাজ শেষ হয়নি।

বানিয়াচঙ্গ উপজেলায় ৭টি জায়গায় বসানোর কথা থাকলেও ৩টি স্থানে যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বাকি ৪টি বজ্রনিরোধক যন্ত্রে আইওটি সুবিধা থাকবে। এর মাধ্যমে যন্ত্রটি কি পরিমাণ বজ্রপাত প্রতিরোধ করেছে তা জানা সহজ হবে। সাধারণ বজ্র নিরোধক যন্ত্রের চেয়ে এরমূল্য প্রায় আড়াই লাখ টাকা বেশি।

দুর্যোগ ও পুনর্বাসন ব্যবস্থাপনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বরাদ্দকৃত অর্থের মধ্যে বাহুবল উপজেলায় ১৫ লাখ, নবীগঞ্জ ৩০ লাখ, বানিয়াচঙ্গ উপজেলায় ৪৫ লাখ, আজমিরিগঞ্জে ৩০ লাখ, হবিগঞ্জ সদর ১৫ লাখ, লাখাই ২৫ লাখ, শায়েস্তাগঞ্জে ১০ লাখ. চুনারুঘাটে ১৫ লাখ ও মাধবপুরে ১৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

জেলা দুর্যোগ ও পুনর্বাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, নিচু এলাকায় পানি শুকিয়ে গেলেই যন্ত্র বসানোর কাজ শেষ হবে।

আজমিরিগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পৌর এলাকাসহ ৬টি স্থানে বজ্রনিরোধক যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে।

নবীগঞ্জ উপজেলায় বজ্রপাত নিরোধক যন্ত্র বসানোর কাজ শেষ না হওয়ার ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন জানান, ভাটি এলাকা থেকে পানি সরে না যাওযায় মেশিন বসাতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, খুব তাড়াতাড়ি এ কাজ শেষ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস