শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ফেসবুকে বুড়ো বয়সের ছবি শেয়ারের হিড়িক!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেসবুকে বুড়ো বয়সের ছবি শেয়ারের হিড়িক!

ফেসবুকে আবারো ভাইরাল ‘ফেসঅ্যাপ’। তবে এবার ফেসঅ্যাপ ফটোর নতুন বিষয়বস্তু হচ্ছে, বুড়ো বয়সের ছবি তৈরি করা। ফেসবুকের নিউজফিড বর্তমানে বুড়ো বয়সের ছবির দখলে।

৬০ বছর পরে নিজের চেহারা কেমন দেখাবে, সেই ছবি অনেকেই শেয়ার করছেন ফেসবুকে। এটিকে বলা হচ্ছে ফেসঅ্যাপ চ্যালেঞ্জ। অ্যাপটির নতুন ফিল্টারের মাধ্যমে নিজের ছবিকে পরিবর্তন করে বুড়ো বয়সের ছবি বানিয়ে তা ফেসবুকে পোস্ট করাটা হচ্ছে ‘ফেসঅ্যাপ চ্যালেঞ্জ’। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে অ্যাপটি অনেকটা নিখুঁত ভাবে যেকারো বুড়ো বয়সের ছবি ফুটিয়ে তুলতে পারে।

এর আগে ২০১৭ সালে পুরুষের চেহারাকে নারীর চেহারায় রূপান্তর, নারীর চেহারাকে পুরুষের চেহারায় রূপান্তর, গম্ভীর মুখের চেহারাকে হাসি মুখে রূপান্তর সহ আরো বেশ কিছু চমকপ্রদ ফিল্টারের কারণে ফেসবুকে ভাইরাল হয়েছিল ফেসঅ্যাপ। আর এবার অ্যাপটি নতুন ‘ওল্ড ফিল্টার’ এর বদৌলতে আবারও ভাইরাল হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রিয় তারকারাও অ্যাপটির মাধ্যমে বুড়ো বয়সের লুক শেয়ার করছেন। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও এই হিড়িক শুরু হয়েছে।

বিনা মূল্যের এই অ্যাপটি তৈরি করেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গভিত্তিক প্রতিষ্ঠান ওয়্যারলেস ল্যাব। ডাউনলোড করা যাবে প্লেস্টোর থেকে। তবে যেহেতু এটি থার্ডপার্টি অ্যাপ, তাই ব্যবহারের ক্ষেত্রে আপনার বেশ কিছু ব্যক্তিগত তথ্য তুলে দিতে হবে অ্যাপটির হাতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস