সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

ফেঞ্চুগঞ্জে নৌকার প্রচারে বাড়ছে জনসমাগম

  |   বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেঞ্চুগঞ্জে নৌকার প্রচারে বাড়ছে জনসমাগম

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব(নৌকা) এর নির্বাচনী প্রচারে জনসমাগম বাড়ছে। প্রচারপত্র বিতরণ, গণসংযোগ, উঠান বৈঠকে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কাকডাকা ভোর থেকে শুরু করে দিনভর ও রাতের একটা অংশজুড়ে ভোটারদের দ্বারে দ্বারে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। হাট-বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি ও গ্রামগুলো চষে বেড়াচ্ছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলায় গণসংযোগ করেন এমপি হাবিব।

ওইদিন সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জ বাজারের রেলকলোনী এলাকায় পথসভা করেন, পরে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের পিঠাইটিকর, ছত্তিশ, মোগলপুর, বিয়ালী বাজার, পুরান বাজার এলাকায় গণসংযোগ করেন এমপি হাবিব।

এ সময় এমপি হাবিব ভোটারদের বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে আরেকবার সেবা করার সুযোগ দিন। এ দেশের মানুষের উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে শেখ হাসিনার সরকার। আওয়ামী লীগ সরকারে মানুষের জীবনমান উন্নয়ন করেছে। সিলেট-৩ আসনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আরেকবার সুযোগ দিন, আমি আপনাদের নান্দনিক ও স্মার্ট সিলেট-৩ আসন উপহার দিব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস