মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে ধর্ষণের শিকার, আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক   |   সোমবার, ৩১ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   ৬২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে ধর্ষণের শিকার, আত্মহত্যার চেষ্টা

মাদারীপুর শহরের ‘ভুঁইয়া ইন’ নামের আবাসিক হোটেলে আত্মহত্যার চেষ্টা করেছে এক শিক্ষার্থী। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ সহযোগী ৪ জনকে রোববার রাতে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী বায়েজিদের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। এরই সূত্র ধরে বায়েজিদ ও তার সহযোগীরা মাদারীপুর শহরের ভুঁইয়া ইন আবাসিক হোটেলে নিয়ে যায় তাকে। এ সময় বিয়ের প্রলোভনে সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করে বায়েজিদ। পরে তাকে বিয়ে করতে না অস্বীকৃতি জানানোয় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী।

এ ব্যাপারে বায়েজিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ভুঁইয়া ইন হোটেলের ম্যানেজারসহ ৪ সহযোগীকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষার্থী মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত বায়েজিদ মাতুব্বর শিবচর উপজেলার নিলখী গ্রামের আক্কাস মাতুব্বরের ছেলে। ধর্ষণের স্বীকার ওই শিক্ষার্থীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের শ্রীনন্দী গ্রামে।

ধর্ষণের স্বীকার শিক্ষার্থীর চাচাতো ভাই জানান, ফেসবুকে পরিচয়ের পর তার সঙ্গে দেখা করতে এসে এই অবস্থা হয়েছে। প্রধান আসামি এখনও আটক হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা প্রাথমিকভাবে হোটেল ম্যানেজারসহ ৪ জনকে আটক করেছি এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সৌজন্যে: জাগো নিউজ২৪

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস