
| মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ১৩১ বার পঠিত | পড়ুন মিনিটে

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ নুরুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এছাড়া গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
