সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

পিতা ও সৎ মায়ের নিষ্ঠুরতাঃশেষ রক্ষা হলো না ফাহমিদার

  |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিতা ও সৎ মায়ের নিষ্ঠুরতাঃশেষ রক্ষা হলো না ফাহমিদার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের হস্তক্ষেপে জন্মদাতা পিতা ও সৎ মায়ের নিষ্ঠুরতা থেকে মুক্ত করে চিকিৎসার জন্য পাঠিয়েও শেষ রক্ষা হলো না ফাহমিদা (১৮) নামে এক কিশোরীর।

বৃহস্পতিবার সকাল ৯ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন,ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়েছে।লাশ আনার প্রস্তুতি চলছে।কিশোরীর মৃত্যুর জন্য তার জন্মদাতা পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে মামলা হবে।

এর আগে বুধবার বিকেলে মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের কোয়ার্টার গোমতি বিল্ডিংয়ে স্টাফ আলী আকবরের বাসার একটি কক্ষ থেকে ৫ মাস ধরে অবরুদ্ধ থাকা ওই কিশোরীকে উদ্ধার করেন।সামান্য জ্বর হওয়ার অজুহাতে ১৮ বছরের ওই কিশোরীকে বিনা চিকিৎসায় একটি কক্ষের ভেতর আটকে রাখা হয়েছিল।

অমানবিকতার এ সংবাদ পেয়ে মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও ডা. সাবরিনা সুলতানা ওই বাসায় ছুটে যান।তাঁরা অবরুদ্ধ অবস্থা থেকে কিশোরীকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্স এনে উন্নত চিকিৎসার জন্য তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এসময় ডা.সাবরীনা সুলতানা জানান,অনাহার এবং সেবা-শুশ্রূষার অভাবে অসুস্থ কিশোরীর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন,ফাহমিদার বাবা আলী আকবর একাধিক বিয়ে করেছে।ফাহমিদার ব্যাপারে তিনি ছিলেন পুরোপুরি উদাসীন।জ্বরে আক্রান্ত মেয়ে চিকিৎসা করানোর পরিবর্তে তাকে একটি কক্ষে আটকে রাখেন,সময় মতো তাকে খাবার পর্যন্ত দেয়া হয়নি।অর্ধাহার,অনাহারে থাকা কিশোরীর শারিরীক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস