সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুলাউড়ায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি   |   রবিবার, ২৩ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১২৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুলাউড়ায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৩ জুন) নানা কর্মসূচী পালিত হয়েছে। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা হয়। এরপরে বিকেলে এক বিশাল র‌্যালী শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক অধ্যাপক সিএম জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কাদিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুকিম উদ্দিন আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য শফিউল আলম শফি, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

সভায় বক্তারা বলেন, এ দেশের মানুষের রাজনৈতিক, সমাজিক ও অর্থনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নই ছিল দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা। তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেজন্যেই তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ উঠিয়ে নিয়ে শুধু আওয়ামী লীগ ব্যবহার করেছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সৈনিকলীগ ও তাঁতীলীগসহ আ.লীগের অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস