বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

নববধূ তামান্না খুন : মায়ের অভিযোগ যৌতুকের টাকার জন্য এ হত্যা

  |   বুধবার, ২৫ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৭২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নববধূ তামান্না খুন : মায়ের অভিযোগ যৌতুকের টাকার জন্য এ হত্যা

সিলেট প্রতিনিধি:: সিলেটে খুন হওয়া নববধূ তামান্নার মা হাফিজুন চৌধুরীর অভিযোগ, যৌতুকের টাকার জন্য তার মেয়েকে খুন করা হয়েছে। মেয়ের শোকে কাতর মা জানালেন- ‘বিয়ের আগে তারা বলেছিল কোনো মালপত্র কিংবা টাকা লাগবে না। তারা কেবল কনে চায়। কিন্তু বিয়ের পরই পাল্টে যায় তাদের চেহারা। টাকার জন্য বার বার চাপ দেয়া হতো তামান্নাকে। টাকা না দিলে করা হতো নির্যাতন।’ তিনি জানান- ‘মেয়ের ওপর নির্যাতন কমাতে তিনি ধার-কর্জ করে ২০ হাজার টাকাও দিয়েছিলেন। এতেও মন গলেনি তাদের। শেষ পর্যন্ত মেয়েটিকে মেরেই ফেললো।’ তামান্নার জন্য কাঁদছে তার পরিবার, আত্মীয় স্বজন।

ঘাতক আল মামুনের গ্রেপ্তার দাবি করেছেন তারা। গত সোমবার বিকালে সিলেটের উত্তর কাজিরটুলার ভাড়া বাসা থেকে সৈয়দা তামান্না বেগম নামের নববধূর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে পলাতক রয়েছে স্বামী আল-মামুন। তার মোবাইল ফোনও বন্ধ। এ কারণে এই হত্যাকাণ্ডের সন্দেহ স্বামী আল-মামুনের বিরুদ্ধে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ আল মামুনকে গ্রেপ্তার করতে পারেনি। সোমবার রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় আল মামুনসহ ৬ জনকে আসামি করা হয়েছে। মামুন ছাড়াও অন্য আসামিরা হলেন- এমরান, পারভীন, মাহবুব সরকার, বিলকিস ও শাহনাজ। এছাড়া অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। এদিকে- মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামুনের আত্মীয় এমরানকে গ্রেপ্তার করেছে। এমরানকে সুবহানীঘাট থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃত এমরান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চরহোগলা গ্রামের আব্দুল মজিদের ছেলে। এমরান পলাতক মামুনের বোনের জামাই বলে জানিয়েছে পুলিশ। তাকে রাতে জিজ্ঞাসাবাদ করেও পলাতক আল মামুনের ব্যাপারে কোনো তথ্য বের করতে পারেনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জানিয়েছেন- গ্রেপ্তার ইমরানের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড শুনানি হয়নি। তিনি বলেন- পলাতক থাকা আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে। এদিকে- নিহত সুলতানার স্বামী আল মামুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের অন্ত নেই। নগরীর আল মারজানে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। এখানে তার সঙ্গে নানা বিরোধ ছিল বিভিন্ন জনের। টাকা-পয়সা ধার দেনার কারণে এই মতবিরোধ দেখা দেয় বলে জানিয়েছেন কয়েক জন ব্যবসায়ী। দুই মাস আগে তামান্নাকে বিয়ে করার পর আল মামুনের বিরুদ্ধে গুরুতর একটি অভিযোগ পাওয়া যায়। সুলতানাকে বিয়ের আগে আরেকটি বিয়ে করেছিলেন মামুন। আগের স্ত্রীর দায়ের করা একটি মামলাও রয়েছে। সেই স্ত্রীর ঘরে একটি সন্তানও রয়েছে মামুনের। তামান্নার খালাতো ভাই মো. ইকবাল অভিযোগ করেছেন- মামুন আগেও একটি বিয়ে করেছে। সেই বিয়ের বিষয়টি গোপন করে তামান্নাকে বিয়ে করে। এ ক্ষেত্রে মামুনকে সহায়তা করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শাহনাজ পারভিন নামের এক মহিলা কর্মকর্তা।

পারিবারিক সূত্র জানায়- ওই মহিলা মামুনকে তার চাচাতো ভাই বলে পরিচয় দেন। বিয়ের আগে যখন কথাবার্তা চলছিল তখন ছেলে স্থানীয় না হওয়ার কারণে তারা মত দেননি। চার মাস পর তামান্নার মা হাফিজুন নেছা বিয়েতে মত দেন। এরপর শাহানাজ পারভিন বিয়েতে নিজেও টাকা দিয়ে সহযোগিতা করেন তামান্নার মাকে। এদিকে- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার নিহত তামান্নার লাশের ময়না তদন্ত হয়। এরপর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস