বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

ধারালো দা দিয়ে নিজেই নিজের গলা কাটলেন কুলাউড়ার গৃহবধু

নিজস্ব প্রতিনিধি   |   শুক্রবার, ২৪ মে ২০১৯   |   প্রিন্ট   |   ১৬০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধারালো দা দিয়ে নিজেই নিজের গলা কাটলেন কুলাউড়ার গৃহবধু

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় নিজ পিত্রালয় থেকে রাবিয়া বেগম (৪০) নামে এক গৃহবধুর গলাকাট লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি থেকে শুক্রবার ২৪ মে বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। ওই গৃহবধু ইউনিয়নের ফটিগুলী গ্রামের আব্দুল লতিফের মেয়ে এবং একই ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের তাহির আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার (২৪ মে) সকালে স্বামীর বাড়ি দীঘলকান্দি থেকে ফটিগুলিতে নিজের পিত্রালয়ে আসেন গৃহবধু রাবিয়া বেগম। সবার অজান্তে দুপুর ১২টার দিকে ধারালো দা দিয়ে নিজ গলাকেটে কেটে ফেলেন। এসময় ছটফটানির শব্দে পার্শবর্তী ঘরের লোকজন এগিয়ে এসে ঘটনা দেখতে পান। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান রাবিয়া বেগম। স্থানীয়রা কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুন আল রশীদ ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

স্থানীয়দের ভাষ্যমতে, কয়েকবছর আগে তাহির আলীর সাথে বিয়ে হয় রাবিয়া বেগমের। এবং তাদের ঘরে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। অভাব অনটনসহ পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে স্বামীর সাথে মাঝে মধ্যে রাবিয়া বেগমের মনোমালিন্য হতো। ঘটনার দিন হঠাৎ স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে এসে নিজ গলা দা দিয়ে কেটে ফেলার বিষয়টি রহস্যজনক।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ২৪টুডে নিউজ কে জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা তদন্তক্রমে এবং ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস