শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

দ. সুনামগঞ্জে চাল নিয়ে চালবাজি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ. সুনামগঞ্জে চাল নিয়ে চালবাজি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেনকে ভিজিডি কর্মসূচির চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্র অনুযায়ী তা জানা যায়। জেলা প্রশাসক সুনামগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার দক্ষিণ সুনামগঞ্জ, স্থানীয় সরকার বিভাগের একান্ত সচিব, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান আক্তার হোসেন এবং প্রোগ্রামার স্থানীয় সরকার বিভাগকে পত্রটি ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ প্রেরণ করা হয়।

উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী পত্রে উল্লেখ করেন, ‘যেহেতু সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪নং পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনের বিরুদ্ধে ভিজিডি কর্মসূচির চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিতত হয়েছে। সেহেতু চেয়ারম্যান আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। যেহেতু ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রমপরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেযারম্যান আক্তার হোসেনের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. সফিউল্লাহ বলেন, এ ব্যাপারে মেইলে চিঠি পেয়েছি। যা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ডাকযোগে দু’একদিনের মধ্যে হার্ড কপি পাওয়া যাবে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস