বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনায় আক্রান্ত ইউএনও

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৪৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনায় আক্রান্ত ইউএনও

টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার ৩ বছর বয়সী মেয়ের শরীরে করোনার উপসর্গ রয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ইউএনও নিজেই ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তার পজিটিভ আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফরিদুজ্জামান জানান, বুধবার ইউএনও প্রিয়াংকা দেবী পালের শরীরে অসুস্থতা দেখা দেয়।

পরে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। একইসঙ্গে তার মেয়ের শরীরেও করোনার উপসর্গ রয়েছে।

ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, বুধবার (৩০ জুন) হঠাৎ করে তার শরীরে অসুস্থতা দেখা দেয়। এ অবস্থায় বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়া হয়। পরে রিপোর্টে তার করোনা পজিটিভ পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে আইসোলেশনে আছেন এবং বাড়িতেই তার চিকিৎসা চলছে। আশা করি খুব শিগগিরই তিনি সুস্থ হবেন। আপাতত কোনো ভয়ের কারণ নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস