সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

দুই হাজার শীতার্তদের চাদর দিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী

সিলেট প্রতিনিধি   |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই হাজার শীতার্তদের চাদর দিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী

সিলেটের দুই হাজার গরীব শীতার্তদের জন্য উপহার পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন পত্মী সেলিনা মোমেন। মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সিটি কাউন্সিলরদের মাধ্যমে অসহায়দের কাছে শীতের উপহার হিসেবে দুই হাজার চাদর পাঠান তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর ধোপাদিঘীরপূর্ব পাড়স্থ তার বাসভবন হাফিজ কমপ্লেক্সে তিনি চাদরগুলো আওয়ামী লীগ নেত্রী ও কাউন্সিলরদের হাতে তুলে দেন।

এসময় সেলিনা মোমেন বলেন, গরীব অসহায়রা আমাদের সমাজের অংশ। দু:সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশব্যাপী শীতের প্রকোপ বাড়ায় গরীব মানুষের কষ্ট বেড়েছে। এ সময় বিত্তবানরা এগিয়ে আসলে অসহায়দের দুর্ভোগ লাঘব সম্ভব হবে।

শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সিটি কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সালমা বাসিত, সহ সভাপতি আসিয়া খানম সিকদার, খায়রুন নাহার শেলি, মারিয়ান চৌধুরী মাম্মি, হাসনা হেনা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সাবিনা আনোয়ার, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মহিউদ্দিন, শাহিনা আক্তার শাহানা, সাজেদা পারভিন, সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা আক্তার, সাবেক সভানেত্রী হামিদা আক্তার লনি, সিটি কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের সভানেত্রী নাজনীন আক্তার কণা প্রমুখ।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলার উপস্থিত ছিলেন। মহিলা আওয়ামী লীগ নেত্রী ও কাউন্সিলররা সেলিনা মোমেনের পক্ষে নিজ নিজ এলাকায় শীতবস্ত্রগুলো বিতরণ করবেন। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস