মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

ত্রিপুরায় প্রকাশনা মঞ্চের কর্মশালায় লেখক-সাহিত্যিকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ত্রিপুরায় প্রকাশনা মঞ্চের কর্মশালায় লেখক-সাহিত্যিকদের মিলনমেলা

গ্রন্থস্বত্ব (কপিরাইট) সম্পর্কে লেখক, কবি ও সাহিত্যসংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি এবং সৃজনশীল কর্মের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রকাশনা মঞ্চের উদ্যোগে একদিনব্যাপী ‘গ্রন্থস্বত্ব/কপিরাইট বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমারঘাট কো-অপারেটিভ গেস্ট হাউসের কনফারেন্স হলে আয়োজিত কর্মশালার উদ্বোধন হয় অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

কর্মশালার ভার্চুয়াল উদ্বোধন করেন ত্রিপুরার লোকায়ুক্ত ড. বিভাসকান্তি কিলিকদার এবং সরস্বতী পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। প্রকাশনা মঞ্চের উপদেষ্টা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালা ত্রিপুরার সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে গ্রন্থস্বত্ব বিষয়ে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মিলনকান্তি দত্ত, সাংবাদিক ও সাপ্তাহিক প্রান্তর-এর সম্পাদক বিজয় পাল, আসামের কবি ও সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য, বিশিষ্ট কবি বিশ্বজিৎ দেব এবং প্রকাশনা মঞ্চের সভাপতি নিয়তি রায় বর্মন।

অনুষ্ঠানের শুরুতে প্রকাশনা মঞ্চের থিম সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য অনিতা ভট্টাচার্য, সুমিতা দেব, রাখীরাণী দাস, প্রতিমা দেববর্মা এবং উপস্থিত শিশু শিল্পীরা। এ সময় ভুলুকুমার দেববর্মা, গোবিন্দ ধর, হারাধন বৈরাগী, মণিলাল নাথ, অনিল দে, অসীমা দেবী, রাখীরাণী দাস, প্রতিমা দেববর্মা, মন্টু দাস, নীলিমা দাশগুপ্ত, ছন্দা দাম, মধুমিতা ভট্টাচার্য, জয়ত্রী চক্রবর্তী, অমলকান্তি চন্দ, রঞ্জিত চক্রবর্তী, নিবারণ নাথ, পূরবী সিনহা, শাশ্বতী দাস, মৃণালকান্তি পাল, আল্লালউদ্দিন, তাপসী পালসহ আরও অনেক কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত কবি-সাহিত্যিকদের উত্তরীয়, নোটপ্যাড ও কলম দিয়ে বরণ করা হয়। পাশাপাশি ‘স্বজন সম্মাননা’ প্রদান করা হয় কবি প্রতিমা দেববর্মা, কবি ঝর্ণা বনিক, কবি প্রবোধচন্দ্র দাস, কবি মৃণালকান্তি পাল, কবি সুপর্ণা রায়, কবি দীপেন নাথশর্মা এবং কবি-সংগীতশিল্পী অনিতা ভট্টাচার্যকে। তাঁদের প্রত্যেককে মেমেন্টো, উত্তরীয়, নোটপ্যাড ও কলম দিয়ে সম্মাননা জানানো হয়।

কর্মশালার প্রধান আলোচক বিজয় পাল গ্রন্থস্বত্ব ও কপিরাইটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর বক্তব্যে উপস্থিত লেখক, কবি ও সাহিত্যপ্রেমীরা বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। অন্যান্য অতিথিরাও এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

দিনব্যাপী কর্মসূচির সফল বাস্তবায়নে সংস্থার সদস্য-সদস্যাদের আন্তরিক সহযোগিতা এবং উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রকাশনা মঞ্চের সভাপতি নিয়তি রায় বর্মন সকলকে ধন্যবাদ জানান এবং কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস