শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

টোল প্লাজায় থানার ওসি ও গাড়িচালকে কুপিয়ে মোবাইল-টাকা ছিনতাই !

  |   রবিবার, ০৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টোল প্লাজায় থানার ওসি ও গাড়িচালকে কুপিয়ে মোবাইল-টাকা ছিনতাই !

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক ইয়াছিন বাদশাকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।

এ ঘটনায় আহত ওসি আলমগীর ও গাড়িচালক ইয়াছিন বাদশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর গত শনিবার রাতে ওসি বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে গত শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজহার থেকে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকার যোগে ঢাকা থেকে গত শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তার কর্মস্থলে যাওয়া পথে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য গাড়ি থামান। এসময় ৬-৭টি গাড়ি টোল দেওয়ার লাইনে ছিল। এতে করে সামান্য যানজটের সৃষ্টি হয়।

এ সময় অতর্কিতভাবে কয়েকজন দুর্বৃত্ত ওসিকে বহনকারী প্রাইভেটকার চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।

পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা টেনে হেঁচরে দরজা খুলে ওসি আলমগীরকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের ৪টি মোবাইল সেট নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

এরপর তারা দ্রুত গৌরিপুর স্বাস্থ্য কমপ্লক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম একটি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিসার জন্য ভর্তি হন। এ ঘটনায় গত শনিবার রাতে ওসি আলমগীর হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

সম্প্রতি নারায়ণগঞ্জে খোদ ডিবি পুলিশ ছিনতাইকারীর কবলে পরে সর্বস্ব খুইয়েছেন । ডিবি পুলিশ ছিনতাইকারীর কবলে পরায় জানা গেছে ছিনতাইকারী চক্র টর্চার সেলে নিয়ে টর্চারের চিত্র ভিডিও ধারণ করে পুনরায় মুক্তিপণ আদায় করতে ভয়ংকর কর্মকাণ্ড চালিয়ে আসছে ।

গত ২৬ সেপ্টেম্বর এমন লোমহর্ষক ছিনতাইয়ের ঘটনার পর এবার সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় আলমগীর হোসেন নামের এক ওসি ডাকাতির কবলে পরে মোবাইল ফোন, টাকাসহ সর্বস্ব খুইয়েছেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আহসান উল্লাহ বলেন, ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাইওয়ে সড়ক নিরাপত্তা দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ কাজ করার কথা রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার( খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস