শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

  |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এই মুহূর্তে বৃদ্ধির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

তিনি জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নজর রাখা হচ্ছে। আপাতত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মুনাফা থেকে সমন্বয় করা হবে।

মঙ্গলবার বিকালে বিদ্যুৎ ভবনে ১০ বছর মেয়াদি গ্যাস সরবরাহ চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘যুদ্ধের মধ্যে একটি তেলের জাহাজ বন্দরে এসেছে, বাংলাদেশে পর্যাপ্ত মজুদ হাতে রয়েছে। আমাদের সুবিধা হচ্ছে সরবরাহকারীরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন। সোর্স মধ্যপ্রাচ্য হলেও অনেক সরবরাহকারী রয়েছে যারা সিঙ্গাপুর থেকে, কেউ মালয়েশিয়ার মার্কেট থেকে সরবরাহ করেন।

সে কারণে তেলের সরবরাহ নিয়ে কোনো শঙ্কা নেই। তবু আমরা যুদ্ধের ওপর নজর রাখছি।’
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সেখানে ভর্তুকি দেওয়া হবে কি না, এমন বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বিপিসির মুনাফা থেকে তা পূরণ করা হবে। আপাতত জ্বালানি তেলে ভর্তুকি কিংবা দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।’

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা নতুন বিনিয়োগের পাশাপাশি পুরাতন বিনিয়োগকে ধরে রাখতে কাজ করছি।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘আমরা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করছি। এখানে অনেক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে। সম্প্রতি বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা প্রকাশ করেছে। সেখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খুবই আশাব্যঞ্জক। আমরা এই লক্ষ্যমাত্রা পূরণে একসঙ্গে কাজ করতে চাই।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু বিডার ইনভেস্টমেন্ট সামিট, পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী রফিকুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস