
| বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট | ১৩০ বার পঠিত | পড়ুন মিনিটে

জৈন্তাপুর প্রতিনিধিঃ
জৈন্তাপুরে নব গঠিত নিজপাট,২নং জৈন্তাপুর ও দরবস্ত ইউনিয়ন যুবলীগের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট) সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামিম আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ৩টি কমিটি সাময়িক স্থগিত করার বিষয় জানানো হয়।
এছাড়াও দলীয় গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় জৈন্তাপুর উপজেলা যুবলীগকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩১/০৭/২০২৩ ইং তারিখে সিলেট জেলার আওতাধীন জৈন্তাপুর উপজেলা যুবলীগের অর্ন্তগত ১নং নিজপাট ইউনিয়ন,২নং জৈন্তাপুর ইউনিয়ন ও ৪নং দরবস্ত ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। যাহা সংগঠনের ২৩ ও ২৫ (খ) ধারায় সম্পূর্ন গঠনতন্ত্র পরিপন্থি।
এঅবস্থায় কমিটিগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িক স্থগিত করা হলো এবং আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কদের বক্তব্য জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আকারে জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
