সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

জুড়ী উপজেলা আওয়ামীলীগের নতুন সভাপতি হলেন বদরুল সম্পাদক মাসুক

মৌলভীবাজার প্রতিনিধি   |   শনিবার, ১২ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ী উপজেলা আওয়ামীলীগের নতুন সভাপতি হলেন বদরুল সম্পাদক মাসুক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের নামে মেজর জিয়া সেনাবাহিনীর ১২শ’ মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে বিনা বিচারে ফাঁসিতে ঝুঁলিয়ে ছিলেন। তার স্ত্রী পুত্র মিলে আওয়ামী লীগের ৩৬ হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল। তখন মির্জা ফখরুলের চোখে পানি আসেনি। মা-পুত্র দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাংলা ভাই আব্দুর রহমানের মাধ্যমে দেশে জঙ্গীবাদের জন্ম দিয়েছেন। শেখ হাসিনা দেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ কৃষি, বৈদুশিক রপ্তানী, তথ্য প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে যে উন্নয়ন হচ্ছে এ গুলো ফখরুল সাহেবের চোখে পড়ে না। উনার চোখে ছানি পড়েছে নতুবা তিনি হিংসা পরায়ন। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশ বহু স্বীকৃতি পেয়েছে। শেখ হাসিনা বিশে^র দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ফুটিয়ে তুলেছেন। তাঁরই দলের কর্মী আমরা ২/১ জন ব্যক্তির জন্য দলের গায়ে কলঙ্ক লাগতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ অনেক শক্তিশালী সংগঠন। আন্দোলন কিভাবে করতে হয় এবং আন্দোলন কিভাবে প্রতিহত করতে হয় তা আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

তিনি শনিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জুড়ী শিশুপার্কে অনুষ্টিত সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

বিশেষ বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি জুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুক আহমদের নাম ঘোষনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস