বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

জুড়ীতে বিএসফের গুলি খেয়ে পালালেন ৫ জন, হাসপাতালে ১

নিজস্ব প্রতিনিধি   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৮৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ীতে বিএসফের গুলি খেয়ে পালালেন ৫ জন, হাসপাতালে ১

মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা সীমান্তে বাংলাদেশি পশু চোরাকারবারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৬ বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় ফুলতলা বিওপির সীমান্ত পিলার ১৮২৩/২৬-এস এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জন পালিয়ে গেলেও বাপ্পা মিয়া (৩২) নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বিজিবি। বাপ্পা মিয়া উপজেলার পূর্ব বটুলি গ্রামের আব্দুর রউফের ছেলে।

এ ছাড়া বিএসএফের গুলিতে আহত আরেক চোরাকারবারী পালিয়ে গিয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার নাম আব্দুল কালাম। সে একই এলাকার সফিক মিয়ার ছেলে।

সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বৃহস্পতিবার বিকালে বিজিবি ৫২ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ বরাবর প্রতিবাদলিপি পাঠিয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ৮-১০ জনের একটি বাংলাদেশি গরু চোরাকারবারী দল ভারতীয় গরু আনতে ফুলতলা সীমান্তের পিলার নং-১৮২৩/২৬ এস এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। বিএসএফ ১৬৬ ব্যাটালিয়নের ইয়াকুব নগর ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ৬ বাংলাদেশি আহত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।

এ ঘটনার খবর পেয়ে বিজিবি ফুলতলা বিওপির টহল দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাপ্পা মিয়াকে আটক করে।

স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ আরেক চোরাকারবারী আব্দুল কালাম পালিয়ে গিয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত অন্যরা আত্মগোপন করে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান জানান, সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবি বৃহস্পতিবার বিকালে প্রতিবাদলিপি পাঠিয়েছে। বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তিকে বিজিবি আটক করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। সে চিহ্নিত চোরাকারবারী। ঘটনাস্থলে বিজিবি পৌঁছার আগেই হয়ত আহত অন্যরা পালিয়ে গেছে।
সৌজন্যে : যুগান্তর

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস