বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

জুড়ি উপজেলার‘সরকারি’ রাস্তায় বেড়া, বিপাকে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ১০৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ি উপজেলার‘সরকারি’ রাস্তায় বেড়া, বিপাকে এলাকাবাসী

জুড়ি উপজেলার পূর্ববর ধামাই গ্রামের ‘সরকারি’ রাস্তায় বেড়া দেয়ায় বিপাকে পড়েছে ওই এলাকার হাজারো সাধারণ মানুষ । নিরুপায় হয়ে অসহায় পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগও দায়ের করেছেন।

সরেজমিনে এবং অভিযোগ সূত্রে জানা যায়, বরধামাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ আলী, নিম্বর আলী, সমজেদ আলীও সাদ উদ্দিন হাজী নামড় আলীসহ সহস্রাধিক পরিবারের লোকজন প্রায় এক যুগ ধরে সরকারিভাবে নির্মিত একটি ইটের রাস্তা দিয়ে যাতায়াত করে আসছেন।

সম্প্রতি ওই রাস্তাটি প্রতিবেশি রফিকুল ইসলাম রেনু মেম্বার ,জমির আলীও আবদুল ওয়াহিদ পাখি মিয়া মাসুক উদ্দিন বাদশা আসুকউদ্দিনসহ কতিপয় লোকজন বেড়া দিয়েছেন। ফলে আবেদনকারীরা পড়েছেন মহাবিপাকে। এ বিষয়ে ভুক্তভোগী কাউসার আহমদ জসিম বলেন, ‘আমরা প্রায় যুগ যুগ ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছি। হঠাৎ করে প্রতিপক্ষরা রাস্তায় ঘেরা-বেড়া দিয়েছেন। আবার এই নিয়ে কোন বিরোধিতা করলে দেখে নেবেন বলে হুমকি ধামকিও দিচ্ছেন। বর্তমানে আমরা একশটি পরিবার দিশেহারা হয়ে পড়েছি। ’ বিষয়টি নিয়ে প্রতিপক্ষ রাস্তাটির আচমকা সরকারি রাস্তায় বেড়া দিয়ে এলাকার হাজার হাজার পরিবারের চলাচলের ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করে এলাকার দীর্ঘদিনের শান্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত স্থানীয় রেনু মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী যতদিন যাচ্ছে ততই তাদের সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলছে। তাই সরকারি রাস্তায় বেড়া দিয়ে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে ।

এ ব্যাপারে জুড়ি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম বলেন, ‘আবেদনপত্র পেয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে । এলাকাবাসীর দাবি প্রায় কয়েক হাজার মানুষ নির্বিঘ্নে চলাচলের প্রতিবন্ধকতা নিরসনে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ কামনা করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস