বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

জলদস্যুদের থেকে জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌ-বাহিনী

  |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ২১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলদস্যুদের থেকে জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌ-বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:
সোমালিয়ার জলদস্যুদের কাছে থেকে ১৭ নাবিকসহ একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। জাহাজে ৩৫ জন জলদস্যু ছিল তারা সবাই আত্মসমর্পণ করেছে। খবর আল জাজিরা। উদ্ধার হওয়া জাহাজটি মাল্টার পতাকাবাহী। নাম এমভি রুয়েন। এটি একটি বাল্ক ক্যারিয়ার,যেটি গত ডিসেম্বরে ছিনতাই হয়।

ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন,বিশেষ কমান্ডোসহ ভারতীয় নৌবাহিনী সোমালি জলদস্যুদের হাইজ্যাক করা একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে এবং ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে। অভিযানে ভারতীয় নৌবাহিনীর বিশেষ কমান্ডোরাও অংশ নেন বলেও জানান তিনি।

শনিবার (১৬ মার্চ) এক এক্স বার্তায় ভারতীয় নৌবাহিনী ভারতীয় উপকূল থেকে জাহাজটি উদ্ধারের তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে,এমভি রুয়েন থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয়।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে,গত শুক্রবার জাহাজটিকে আটক করা হয়। এক বিবৃতিতে নৌবাহিনী জানায়,জাহাজ উদ্ধারের সময় সেটিতে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়।

জাহাজ ও এতে থাকা যেসব বেসামরিক নাগরিককে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছিল,তাদেরকেও ছেড়ে দিতে বলা হয়। একপর্যায়ে জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যুর সবাই তাদের কাছে আত্মসমর্পণ করেন। জাহাজটিতে কোনো ধরনের অবৈধ অস্ত্র,গোলাবারুদ বা মাদক রয়েছে কিনা তা তল্লাশি করে দেখা হয়েছে।

ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে বলা হয়।

গত মঙ্গলবার (১২ মার্চ) ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। ভারতীয় ও ইউরোপিয়ান নৌবাহিনীর তৎপরতায় স্থির হতে পারছে না এমভি আব্দুল্লাহ ছিনতাইকারী জলদস্যুরা। নিজেদের এলাকায় অবস্থান করলেও নিরাপত্তা শঙ্কায় বারবার স্থান পরিবর্তন করছে তারা।

সাবেক মেরিনাররা বলছেন,পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত মুক্তিপণের জন্য যোগাযোগ করবে না দস্যুরা। ভারত মহাসাগরে ছিনতাইয়ের পর এমভি আব্দুল্লাহকে নিয়ে শুক্রবার (১৫ মার্চ) পর্যন্ত দুই বার স্থান পরিবর্তন করেছে জলদস্যুরা। সর্বশেষ সেটি রাখা হয়েছে সোমালিয় উপকূলে তীর থেকে ৫ নটিক্যাল মাইল দূরে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস