সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

চোরাই অটোরিকশা আটক ৩

  |   সোমবার, ০২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চোরাই অটোরিকশা আটক ৩

সিলেটের বালাগঞ্জ থেকে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) পৃথক অভিযানে বালাগঞ্জ থানাপুলিশ এ তিনজনকে আটক করে।

আটকরা হলেন- বালাগঞ্জ উপজেলার বিত্তনিয়া গ্রামের বসাই মিয়ার ছেলে মিছলু মিয়া (২৩), একই উপজেলার দক্ষিণ হরিশ্যাম গ্রামের নিয়াজ আলীর ছেলে আব্দুর রহিম (২৩) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ছোট বাকৈর গ্রামের মন্তাজ উল্লাহ’র ছেলে সিহাব উদ্দিন (৩৫)।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তীর বরাত দিয়ে জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- বালাগঞ্জের গৌরীপুর গ্রামের জাকির হোসেনের (২২) অটোরিকশা গত ১৭ সেপ্টেম্বর উপজেলার ওসমানীগঞ্জ বাজারের পাশ থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় পরে থানায় মামলা দায়ের করেন জাকির।

ঘটনার পরে থানাপুলিশ চোরদের ধরতে অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় বালাগঞ্জ কলেজ বাজার থেকে মিছলু মিয়া (২৩) ও আব্দুর রহিমকে (২৩) সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে নবীগঞ্জ থেকে অটোরিকশা ও চোর চক্রের আরেক সদস্য   সিহাব উদ্দিনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৩ জন জাকির হোসেনের অটোরিকশা চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করে।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস