Warning: getimagesize(/home/todaynew/public_html/wp-content/uploads/2025/09/24-NEWS-copy.jpg): Failed to open stream: No such file or directory in /home/todaynew/public_html/wp-content/plugins/wonderm00ns-simple-facebook-open-graph-tags/public/class-webdados-fb-open-graph-public.php on line 1414

রবিবার ১১ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

ঘরেই মাত্র ৫ সেকেন্ডে লেগ টেস্টে মিলতে পারে হার্ট ফেইলিউরের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমনকি পৃথিবীতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ এই হার্ট ফেইলিউর। কিন্তু এর প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় এতটাই সূক্ষ্ম হয় যে আমরা খেয়ালই করি না। সাধারণত বুক ব্যথা বা শ্বাসকষ্টকে হার্ট সমস্যার মূল সংকেত হিসেবে ধরা হয়। অথচ শরীর আরও নীরব ভাষায় আমাদের সতর্কবার্তা দেয় যা আমরা উপেক্ষা করে যাই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমনই একটি সংকেত লুকিয়ে আছে আমাদের পায়ের ভেতর।

মাত্র ৫ সেকেন্ডের লেগ টেস্ট: ফ্যামিলি মেডিসিন চিকিৎসক ডা. সেরমেদ মেজহার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, ‘পিটিং ইডিমা’ নামের একটি অবস্থা অনেক সময় হৃদযন্ত্রের সমস্যার আগাম ইঙ্গিত দেয়। এই পরীক্ষাটি খুবই সহজ। নিজের পায়ের পেশিতে বা গোড়ালির কাছে কয়েক সেকেন্ড চাপ দিন। যদি চাপ দেয়ার পর জায়গাটিতে গর্তের মতো দাগ থেকে যায় এবং তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে না আসে, তাহলে সেটা হতে পারে সতর্কতার সংকেত।

তবে তিনি পরিষ্কার করে বলেন, সব সময়ই এটি বিপজ্জনক নয়। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত গরম আবহাওয়া, গর্ভাবস্থা কিংবা অতিরিক্ত ওজন থেকেও এ ধরনের ফোলা দেখা দিতে পারে। কিন্তু যদি ফোলা দীর্ঘস্থায়ী হয়, তাহলে এটি রক্তনালির দুর্বলতা কিংবা আরও গুরুতর কারণ যেমন হার্ট ফেইলিউর, কিডনি রোগ, লিভারের সমস্যা, এমনকি এক পায়ে হলে ব্লাড ক্লটের ইঙ্গিতও হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন: ডা. মেজহার বলেন, শুধুমাত্র চোখে দেখে বা হাত দিয়ে চেপে এই সমস্যার সঠিক কারণ জানা যায় না। সঠিক কারণ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম বা লেগ আলট্রাসাউন্ডের মতো পরীক্ষার প্রয়োজন হতে পারে। তাই তিনি পরামর্শ দেন, “যদি কারও পায়ে দীর্ঘস্থায়ী ফোলা দেখা যায়, তাহলে বাড়িতে বসে অনুমান না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।”

হৃদরোগের সতর্ক সংকেতগুলোকে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়। মাত্র পাঁচ সেকেন্ডের একটি সহজ পরীক্ষা হয়তো বড় বিপদ এড়াতে সাহায্য করতে পারে। তাই যদি পায়ে অস্বাভাবিক ফোলা বা চাপে দাগ থেকে যায়, অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয় এবং জীবন বাঁচানো সম্ভব হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস