মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

গোয়াইনঘাটের ৪ ইউনিয়নে নির্বাচনী আমেজঃআলোচনায় আছেন যাঁরা

  |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটের ৪ ইউনিয়নে নির্বাচনী আমেজঃআলোচনায় আছেন যাঁরা

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা।দলীয় মনোনয়ন লাভের আশায় সম্ভাব্য প্রার্থীরা দিনরাত প্রচার-প্রচারণা চালাচ্ছেন।গণসংযোগের পাশাপাশি করছেন উঠান বৈঠক।অনেকে আবার এক বছর আগ থেকেই নির্বাচনী প্রচারণা করে আসছেন। এ নির্বাচনে বেশ কয়েকজন আওয়ামী লীগ-বিএনপির নেতারা প্রার্থিতা ঘোষণা করেছেন।

ওই ৪ ইউনিয়ন গুলো হলো-পূর্ব জাফলং,মধ্য জাফলং,গোয়াইনঘাট সদর ও পশ্চিম।

এ ৪ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.আব্দুস সালাম,গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন,পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মামুন পারভেজ,গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা ইউপি সদস্য আব্দুল মুমিন মুন্সি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ।

মধ্য জাফলং ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন-গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো.সাইদুর রহমান।

পূর্ব জাফলং ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা হলেন-বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু,সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি শামসুল আলম।

গোয়াইনঘাট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন-গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.নজরুল ইসলাম,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী সুমন,গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো.হোসেন আহমদ প্রমুখ।

তফসিল অনুযায়ী-আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন,মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর,প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর আর ভোটগ্রহণ ২ নভেম্বর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস