বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

  |   শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৩৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

কিশোরগঞ্জ সংবাদদাতা:: কিশোরগঞ্জের ইটনায় সাবিনা আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাবিনা আক্তার পাগলশী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। তিনি একই গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। এ ঘটনায় সাবিনার স্বামী সোহেল মিয়া (২১) ও শাশুড়ি ফুলবানুকে (৪০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সাত মাস আগে পাগলশী বন্দের বাড়ির আলাল মিয়ার ছেলে সোহেলের সাথে সাবিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে কলহ চলছিল বলে সাবিনা স্বজনদের জানান। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সাবিনার স্বামী সোহেল পুলিশকে জানান, বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে সাবিনা। রাতে তাকে উদ্ধার করে জয়সিদ্ধি বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

তবে সাবিনার পরিবারের অভিযোগ, রাতে সাবিনাকে শ্বাসরোধে হত্যা করে এটি আত্মহত্যা হিসেবে প্রচার করেন সোহেল ও তার পরিবারের লোকজন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস