বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২য় পর্যায়ে ভর্তি শুরু

  |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৫০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২য় পর্যায়ে ভর্তি শুরু

টুডেনিউজ ডেস্ক ::

সাধারণ,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো.মাহবুবুল হাকিম।

তিনি জানান,এদিকে ১ আগস্ট দুপুর ১২টা থেকে ৪ আগস্ট ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটি ওয়েবসাইট https://gstadmission.ac. থেকে অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান সম্পন্ন করতে হবে। এতে শিক্ষার্থীদের ২ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টার পর্যন্ত এসএসসি,এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্রের মূল কাগজসহ আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত কাগজপত্র ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

জিএসটির ওয়েবসাইট থেকে জানা যায়, প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না।

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন বন্ধ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস