বুধবার ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

গলানো সোনাসহ সিলেট বিমানবন্দরে আটক সরোয়ার কারাগারে

  |   শনিবার, ২৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গলানো সোনাসহ সিলেট বিমানবন্দরে আটক সরোয়ার কারাগারে

সিলেট প্রতিনিধি:: সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গলানো সোনাসহ আটক হওয়া মো. সরোয়ার হোসেনকে (২৭) কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।

তিনি বলেন, সোনা চোরাচালানের অভিযোগে গতকাল সকালে বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল জলিল বাদী হয়ে মামলা করেন। পরে সরোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে কারা জড়িত, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ডে নিতে শিগগিরই আদালতে আবেদন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার আবুধাবি থেকে সরাসরি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে আসেন সরোয়ার হোসেন। এরপর ওই যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরে নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তার দেহ তল্লাশি করে দুটি সোনার বার ও স্বর্ণালংকার উদ্ধার করেন। একপর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদে তার পরিধেয় কাপড়ে গলানো সোনা রয়েছে বলে স্বীকার করেন সরোয়ার। পরে গোয়েন্দা সদস্যরা তাকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

পরে সরোয়ারের কাছ থেকে উদ্ধার হওয়া কাপড়গুলো সিলেটের জিন্দাবাজারে স্বর্ণকার, গোয়েন্দা সংস্থার সদস্য এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে গলানো অবস্থায় আনা আরও ৫২৯ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর আগে দুটি সোনার বারে ২৩৪ গ্রাম এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার অবৈধভাবে নিয়ে আসার সময় সরোয়ারের কাছ থেকে জব্দ করা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস