
| বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | প্রিন্ট | ৬২০ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া∷ আগামি ২১ নভেম্বর শনিবার কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে কুলাউড়া বাজার।
এ নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপি-এ) ও কোয়াবের নির্বাচিত সহ-সভাপতি কুলাউড়ার ক্রীড়াঙ্গণের প্রিয় মুখ ক্রিকেটার রবিউল আউয়াল মিন্টু।
তরুণ উদিয়মান ও একজন দক্ষ সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গণ ও কুলাউড়ার মানুষের কাছে পরিচিত মিন্টু। তিনি ব্যাডমিন্টন ব্যাট প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। প্রার্থীতা ঘোষণার পর থেকে ক্রীড়াঙ্গণের মানুষ হিসেবে ও মেসার্স মা এন্টারপ্রাইজের (ঠিকাদারী প্রতিষ্ঠান) ব্যবসায়ী রবিউল আউয়াল মিন্টু এ ক’দিনের গণসংযোগে তিনি সকল ব্যাবসায়ীর কাছে প্রিয়পাত্র হয়ে উঠেছেন।
প্রতীক পাওয়ার আগ থেকেই ক্রিকেটার মিন্টু ভোটারদের সাথে কোশল বিনিময়, মতবিনিময় ও গনসংযোগ করে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
কুলাউড়ার ক্রীড়াঙ্গণের প্রিয় মুখ রবিউল আউয়াল মিন্টু, আধুনিক পরিকল্পিত কুলাউড়া বাজার গঠনের জন্য ব্যবসায়ীদের সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, বাজারের বাজারের নিরাপত্তা নিশ্চিত ও ব্যবসায়ীদের ক্রীড়ামুখি করে একটি সুসংগঠিত ব্যবস্থাপনায় পরিচালনার জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে তিনি সকলের দোয়া সহযোগিতা ভোট চান।আল্লাহ্পাকের অশেষ কৃপায় ও সকলের দোয়া সহযোগিতায় বিজয়ী হলে এই বৃহত্তর কুলাউড়া বাজার ব্যবসায়ী সকলের সম্মান এবং ঐতিহ্য রক্ষায় নির্লোভ কাজ করে যেতে চাই।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |