বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   ৬১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে দেশটিতে অবৈধ অভিবাসীরা কোনোপ্রকার জেল-জরিমানা ছাড়াই দেশে যেতে পারবে। অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল এর মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

যেসব অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সময়ে কুয়েত ত্যাগ করবেন তারা নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে। এর মধ্যে কারো নামে যদি কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা থাকে অথবা ফৌজদারি মামলা থাকে তারা এই সুবিধা গ্রহণ করতে পারবে না বা সাধারণ ক্ষমার আওয়তায় আসবে না।

করোনাভাইরাস বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশটির ফরওয়ানিয়া একালার ব্লক ১ এর আলাদা দুইটি স্কুলে এই কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে।পুরুষদের জন্য আল মুথানা প্রাথমিক বিদ্যালয় ব্লক-১ রোড নম্বর-১২২। নারীদের জন্য ফরওয়ানিয়া প্রাথমিক বিদ্যালয় ব্লক -১, রোড নাম্বার- ৭৬। সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন খোলা থাকবে।

যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে মূল পাসপোর্ট যদি থাকে অথবা পাসপোর্ট ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড নীল অথবা কুয়েতের সিভিল আইডি বা সিভিল আইডির ফটোকপি তাও না থাকলে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ফটোকপি থাকলেও চলবে।

কোনধরনের কাগজ পত্রের জন্য দূতাবাসে যাওয়ার প্রয়োজন নেই সরাসরি নিদিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যোগাযোগ করতে হবে। অবৈধ অভিবাসীদেরকে বিমান টিকিট তথা যাবতীয় খরচ কুয়েত সরকার বহন করবে। কার্যক্রম শেষ হতে যে কয়দিন সময় লাগে সে কয়দিন তাদের নির্ধারিত স্থানে থাকতে হবে সেক্ষেত্রে থাকা ও খাওয়া কুয়েত সরকার বহন করবে।

তাই যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড় চোপড় ব্যাগ সঙ্গে করে নিয়ে যেতে হবে। বিভিন্ন দেশের নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশি: ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল, ফিলিপিনোস: ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল, মিশরীয়: ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল, ভারতীয়: ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, শ্রীলঙ্কান: ২১ শে এপ্রিল থেকে ২৫ এপ্রিল অন্যান্য জাতীয়তা: ২৬ থেকে ৩০ এপ্রিল।

এর আগে ২০১৮ সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছিল কুয়েত সরকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস