বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

কুশিয়ারার পানি বন্টন চুক্তিতে আশার আলো দেখছে জকিগঞ্জবাসী

  |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুশিয়ারার পানি বন্টন চুক্তিতে আশার আলো দেখছে জকিগঞ্জবাসী

জকিগঞ্জ প্রতিনিধি :

আধুনিক কৃষি ও চাষাবাদের যুগেও জকিগঞ্জে এখনো গড়ে উঠেনি কোন সেচ প্রকল্প। খাদ্য নিরাপত্তার অংশ হিসাবে অনাবাদি জমি চাষের আওতায় আনতে ২০১১ সালে সিলেটের জকিগঞ্জে রহিমপুর খালে পাম্প হাউস নির্মানের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।এ সেচ প্রকল্পের অধিনে জকিগঞ্জ ছাড়াও বিয়ানী বাজার ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার ৬শ হেক্টর ভূমি বোরো ধান চাষ ও মৌসুমী ফসলের আওতায় আসবে বলে ধারনা সংশ্লিষ্টদের।

আপার সুরমা কুশিয়ারা প্রকল্পের অধিনে প্রায় ৩শ কোটি টাকা ব্যয়ে ২০০১ সাল হতে শুরু হয় প্রকল্পের কাজ।জকিগঞ্জকে সেচ সুবিধা ও পানি নিস্কানের আওতায় আনতে খনন করা হয় বেশ কয়েকটি খাল।২০১১ সালে মুল প্রকল্প পাম্প হাউস ও রহিমপুরী খাল খনন প্রকল্প শুরু করে পানি উন্নয়ন বোর্ড।২০১৬ সালে সেচ প্রকল্পের কাজ শেষ হলেও ভারতের বিএসএফের বাঁধার কারণে কুশিয়ারা নদীর সাথে সংযোগ স্থলের বাঁধ (ইনটেক চ্যানেল) কাটতে পারেনি পানি উন্নয়ন বোর্ড।ইনটেক চ্যানেলের ৪১০ মিটারের মধ্যে ৩২৫ মিটার সম্পন্ন হলেও নদী হতে খালটির সংযোগস্থলে বাঁধটি কাটতে গিয়ে বিএসএফের বাঁধার মূখে পড়ে পানি উন্নয়ন বোর্ড।ফলে মূখথুবড়ে পড়ে প্রকল্পটি।প্রায় ১১ বছর থেকে উৎস মূখ বন্ধ থাকায় মরাখালে পরিনত হয় দীর্ঘ রহিমপুর খালটি। রহিমপুর খালটি কুশিয়ারা নদী থেকে শুরু হয়ে তালনদী,চিকানালা নাম নিয়ে বিয়ানীবাজারে সদাখাল নামে প্রবাহিত হয়েছে।

প্রকল্পটির মুল উদ্দেশ্য ছিল,প্রায় ৫৪ হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রন ও পানি নিস্কাশন সুবিধাসহ প্রায় ১০ হাজার ৬ শ হেক্টর ভূমি চাষের আওতায় নিয়ে আসা।প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় প্রায় ১৪৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ,৪৮ দশমিক ৫০ কিলোমিটার নিস্কাশন খাল এবং ৩৯ দশমিক ৫০ কিলোমিটার সেচ খাল খনন।বন্ধ থাকা এ প্রকল্পটি বাস্তবায়নে বর্তমান উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী ও জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার দৌড়ঝাপ শুরু করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষ্যে সেচ প্রকল্পটি আবারো আলোচনায় এসেছে।উক্ত সফরে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যম সেচ প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে আশাবাদী জকিগঞ্জবাসী।

সংশ্লিষ্টরা জানান,প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল,প্রায় ৫৪ হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিস্কাশন সুবিধাসহ প্রায় ১০ হাজার ৬শ হেক্টর ভূমি চাষের আওতায় নিয়ে আসা। প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় প্রায় ১৪৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ,৪৮ দশমিক ৫০ কিলোমিটার নিস্কাশন খাল এবং ৩৯ দশমিক ৫০ কিলোমিটার সেচ খাল খনন।বন্ধ থাকা এ প্রকল্পটি বাস্তবায়নে বর্তমান উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী ও জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার দৌড়ঝাপ শুরু করেন।প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষ্যে সেচ প্রকল্পটি আবারো আলোচনায় এসেছে। উক্ত সফরে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যম সেচ প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে আশাবাদী জকিগঞ্জবাসী।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সোমবার সেচ প্রকল্পটি পরিদর্শণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান,পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস.এম শহিদুল ইসলাম,যৌথ নদী কমিশনের সদস্য মাহমুদুর রহমান,তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী,নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান,এবারে প্রধানমন্ত্রীর ভারত সফরে এ প্রকল্পটি বাস্তবায়নে সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

জকিগঞ্জের ইউএনও এ.কে এম ফয়সাল জানান, শুনেছি প্রধানমন্ত্রীর ভারত সফরে সেচ প্রকল্পটি বাস্তবায়নে সমঝোতা চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে।পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উক্ত সেচ প্রকল্পটি পরিদর্শন করেছেন।সেচ প্রকল্পটি বাস্তবায়িত হলে জকিগঞ্জের পাশাপাশি,বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার চাষীরা উপকৃত হবে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস