রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

কুলাউড়া প্রেসক্লাবে লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক ভুট্টো সংবর্ধিত

  |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া প্রেসক্লাবে লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক ভুট্টো সংবর্ধিত

মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের সদস্য, যুক্তরাজ্য প্রবাসী ও লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি সংক্ষিপ্ত সফরে তিনি দেশে এলে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রেসক্লাব সভাপতি এম শাকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ভুট্টো বলেন, দীর্ঘদিন প্রবাস জীবনে থাকার সময়ে পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখালেখির কারণে তিনি দেশে আসতে পারেননি। সরকারের রোষানলে পড়ায় শেখ হাসিনা সরকার তাকে না পেয়ে দেশে থাকা তার আপন ভাই বিএনপি নেতা, ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনুকে জেল ও নির্যাতনের শিকার হতে হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এক সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন।

ভুট্টো আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারকে সময় দিতে হবে, তাহলেই দেশের মানুষ সুফল ভোগ করতে পারবে। তিনি তার প্রাণের সংগঠন ‘কুলাউড়া প্রেসক্লাবের’ সফলতায় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ  আব্দুল হান্নান, সাপ্তাহিক বেনিআসহকলা সম্পাদক আশরাফুল ইসলাম খান হিরো, প্রেসক্লাবের সহ-সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব সদস্য সাংবাদিক আব্দুল করিম বাচ্চু, প্রেসক্লাব সদস্য ও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ ইম, সা্ংবাদিক সালাউদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সমিতির কুলাউড়ার সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সদস্য সাংবাদিক আব্দুল কাইয়ুম ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী। সভাশেষে সংবর্ধিত অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস