বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় হেলথ্ কেয়ারের পরিচালক ডাঃ শিবনাথ ভট্টাচার্য সংবর্ধিত

এইচ ডি রুবেল, কুলাউড়া   |   সোমবার, ০৬ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৭২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় হেলথ্ কেয়ারের পরিচালক ডাঃ শিবনাথ ভট্টাচার্য সংবর্ধিত

কুলাউড়া হেলথ কেয়ারের পরিচালক ডাঃ শিবনাথ ভট্টাচার্য জনি ৩৮তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্টানের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

কুলাউড়া হেলথ্ কেয়ার ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সোমবার (৬ জুলাই) দুপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সেন্টারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সেন্টারের এমডি, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের পরিচালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ বিপুল চক্রবর্তী, ডাঃ বিজয় মল্লিক, নির্মাল্য মিত্র সুমন, সুজিদ দে, মান্না করিম, পাপন গোস্বামী, টিটু দাস, সাংবাদিক এইচ ডি রুবেল প্রমুখ। উপস্থিত সেন্টারের সংশ্লিষ্টরা ৩৮ তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় ক্যাডার পদে উত্তীর্ণ হওয়ায় ও ভবিষ্যৎ কর্ম জীবনের সফলতা কামনা করে তাকে ধন্যবাদ জানান।

কুলাউড়া পৌর শহরের মাগুরাস্থ রসেন্দ বীথীর, ড. রজত কান্তি ভট্টাচার্যের কনিষ্ঠ ছেলে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাহুল ভট্টাচার্যের জেষ্ট ভ্রাতা ডাঃ শিবনাথ ভট্টাচার্য জনি ২০০৭ সালে এস,এস,সি (জিপিএ ৫), ২০০৯ সালে এইচএসসি (জিপিএ ৫), ২০১৫ সালে সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ইন্টারশীপ সম্পন্ন করেন।

২০১৬ সালে তিনি আল হারামাইন হসপিটালে সিনিয়র মেডিকেল অফিসার আই, সি,ইউ এন্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন পদে যোগদান করে কমর্রত রয়েছেন। সংবর্ধিত ডাঃ শিবনাথ ভট্টাচার্য জনি বলেন আমি ভবিষ্যতে স্বাস্থ্যখাতে কুলাউড়ার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস