রবিবার ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

কুলাউড়ায় সিগন্যাল অ্যাসোসিয়েশন দিবস উদযাপন

  |   শনিবার, ০২ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ৫১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সিগন্যাল অ্যাসোসিয়েশন দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশন কুলাউড়া শাখার আয়োজনে ‘সিগন্যাল অ্যাসোসিয়েশন দিবস ও দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে মুক্তির’ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) দুপুরে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কুলাউড়া শাখার সভাপতি রতন কুমার শীল’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রেলওয়ের সিগন্যাল বিভাগের কর্মরত ভুক্তভোগীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রধান বক্তা কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, জাতীয় শ্রমিক লীগ কুলাউড়া শাখার সম্পাদক আহবাব হোসেন রাসেল, কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিনুর রহমান ইয়াকুব, কুলাউড়া সিগন্যাল অ্যাসোসিয়েশনের সম্পাদক সাদেকুর রহমান মজুমদার, সদস্য তারেক হোসেন খান প্রমুখ।
সভার পূর্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক শোভাযাত্রা কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাষ কুমার মল্লিক জানান, রেল প্রশাসনের সিগন্যাল শাখার কর্মরতদের দিয়ে যুগ যুগ ধরে একই ব্যক্তিকে দিনে-রাতে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করানো হয়। ৮ ঘন্টার ডিউটিসহ অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানানো হলেও রেল প্রশাসন তাদের ন্যায্য দাবিকে উপেক্ষিত করে রাখায় এরই ধারাবাহিকতায় সুবিধা বঞ্চিতরা ২০১০ সালে উচ্চ আদালতে রীট পিটিশন করে।
এরই প্রেক্ষিতে উচ্চ আদালত ২০২০ সালে তাদের পক্ষে রায় প্রদান করেন। রায়ের প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে রেলওয়ের ডিজি তা কার্যকরের ব্যবস্থা গ্রহণ করলেও সিগন্যালের কর্মচারীরা বিভিন্ন সময়ে কর্মকর্তাদের শোষণ-নীপিড়নের শিকার হয়ে আসছেন।
তিনি রেল প্রশাসনের কাছে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য সকল ধরনের সুযোগ সুবিধা অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান। পাশাপশি তিনি ক্ষোভ প্রকাশ করে পাকশী বিভাগে সিগন্যালের ৬ জন কর্মচারীর সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাদের পূর্বের ন্যায় বেতন-ভাতাদি প্রদানের দাবি জানান। তিনি আরও জানান, বিগত ২০০৯ সালে বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এ পর্যন্ত সংগঠনের ১৮টি শাখা গঠন করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস