শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালনা-পর্ষদের সদস্য মাহফুজ সংবর্ধিত

কুলাউড়া প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৬২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালনা-পর্ষদের সদস্য মাহফুজ সংবর্ধিত

মৌলভীবাজারের কুলাউড়ায় জনপ্রিয় সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে পত্রিকার পরিচালনা পর্ষদ সদস্য ও স্কটল্যান্ড প্রবাসী কমিউনিটি নেতা মাহফুজ আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের কিচেন ক্লাব রেস্টুরেন্টে সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও চীফ রিপোর্টার মোক্তাদির হোসেন এবং স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেলের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম। সংবর্ধিত অতিথি ছিলেন মাহফুজ আহমদ।

এসময় কুলাউড়ায় কর্মমরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার মিন্টু দেশওয়ারা, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, দৈনিক মানব জমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, অনলাইন নিউজ পোর্টাল ডেইলী বিডি মেইলের সম্পাদক এ কে এম জাবের, দৈনিক মানব কন্ঠের কুলাউড়া প্রতিনিধি জসীম চৌধুরী, ব্যবসায়ী জাহের আলম চৌধুরী ও শেখ শহীদুল ইসলাম, সংবাদকর্মী আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক স্বমন্বয়ে ছিলেন সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন ও স্টাফ রিপোর্টার এনামুল আলম।

অনুষ্ঠানে মাহফুজ আহমদের বার্ধক্যজনিত কারণে সদ্য প্রয়াত মাতার আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং শোক প্রকাশ করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, মাহফুজ আহমদের মাতা রোকেয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে উনাকে সিলেটের মাউন্ট এ্যাডোরা হসপিটালে ভর্তি করা হয়। উনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্কল্যান্ডে বসবাসরত উনার সন্তান মাহফুজ আহমদ ও যুক্তরাজ্যে বসবাসরত উনার ভাইবোনসহ সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে আসেন গত ২০ আগস্ট বৃহস্পতিবার। গত ২২ আগস্ট রাত সোয়া দশটার দিকে মাউন্ট এ্যাডোরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উনি (রোকেয়া বেগম) শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস