সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

কুলাউড়ায় শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৮১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির আয়োজনে ১৬তমবর্ষ শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে ১৮এই সেপ্টেম্বর বুধবার,প্রতি বছরের ন্যায় এবারও কুলাউড়ার দক্ষিণ বাজারের শ্রীশ্রী কালীবাড়িতে সকাল ৮টায় পূজা শুরু হয়ে অঞ্জলি প্রদান ১১ঘটিকায়,শেষে দুপুর ১২টায় এক আনন্দ র‌্যালি বের হয়। পরে বেলা ১টা কির্ওন পরিবেশনা করেন শ্রীমতি জলি রানী দেব ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ ২টায় ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়।

বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। অর্থাৎ শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার। তাই যাঁরা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান, তাঁরা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদবিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা। দেবশিল্পিরূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। কথিত আছে যে, পুরীর প্রসিদ্ধ জগন্নাথমূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন। ভাদ্রমাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে বিশ্বকর্মার পূজা করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এই পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। শ্রীশ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরা দে,সভাপতি মন্ডলীর সদস্য বিচিত্র রন্জন দে ও মিহির দেবরায়,প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল ইসলাম শামীম,১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম,সদস্য রিংকু বর্ধন,ইমন মিয়া,৪নং ওয়ার্ড সম্পাদক গউছ মিয়া,২নংওয়ার্ড মেম্বার মারুফ আহমদ জালাল,চন্দ সমাজ কল্যান সমিতির সভাপতি কৃপাময় চন্দ্র শীল,বিধান চন্দ,লংলা শীল সমাজ কল্যান সমিতির সহসভাপতি বেনু শীল,বিশু মহন চন্দ,পৌরসভা সেলুন সমিতির সভাপতি ক্ষিতিশ চন্দ,সাধারণ সম্পাদক রতন চন্দ ।

এছাড়াও উপস্থিত ছিলেন জগদিশ চন্দ বাদল,গোপাল চন্দ,দিলীপ চন্দ,নিধু চন্দ,অনাদি চন্দ,দিপক চন্দ,শীতল চন্দ কালা, হরিপদ চন্দ,সুমন চন্দ,নিতাই চন্দ,সাগর কপালী,সুবল চন্দ,পিকু,হৃদয়,পলাশ,সঞ্জয়,বিধ্যুৎ,সন্তোষ,সঞ্জিত,শ্যামল,সাওন,রিংকু,শিপন,প্রমুখ। পূজা পরিচালনা কমিটির পক্ষে সভাপতি অশোক চন্দ এবং সাধারণ সম্পাদক লিটন বৈদ্য লিটু বিশ্বকর্মা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস