বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

কুলাউড়ায় রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ!

  |   রবিবার, ০৮ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ১৭০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ!

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া:: কুলাউড়া রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা মসজিদ মার্কেট,দোকানপাট ও পরিতক্ত কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৮নভেম্বর) রেলওয়ে (পূর্ব) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নজরুল ইসলাম এর নেতৃত্বে ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটি এম. ফরহাদ চৌধুরী এবং রেলওয়ের কর্মাশিয়াল ম্যানেজার শওকত জামিল মহসিনের উপস্থিতে সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও এ অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে পুলিশ ও আরএনবির সদস্যরা।সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন থেকে কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকার বিভিন্নস্থানে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলে। তবে স্থানীয়রা জানান অনেকে কর্তৃপক্ষ থেকে লিজ নিয়ে করেছেন।

রেল কর্তৃপক্ষ বলছেন, রেলের সরকারি জায়গা বেদখল ও স্টেশন এলাকার সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। তেমনি দুর্ভোগের শিকারও হন যাত্রীরা। অবৈধ এসব স্থাপনা হটিয়ে নিতে রেলের পক্ষ থেকে বার বার নোটিশ ও মাইকিং করার পরও অনেকে স্থাপনা ও মালামাল সরান এবং অনেকে সরাননি।

এ বিষয়ে রেলওয়ে (পূর্ব) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নজরুল ইসলাম বলেন, রেলওয়ের জায়গা উদ্ধারের ধারাবাহিক উচ্ছেদ অভিযান শুরু করেছি। কুলাউড়াতে খুববেশি অবৈধ জায়গা দখল নেই। তবে যেগুলো আছে সেগুলো উচ্ছেদ করে দখলমুক্ত করার চেষ্টা করছি।

এদিকে সদ্য নির্মিত কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের মার্কেট উচ্ছেদ করায় স্থানীয় ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস