বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার   |   সোমবার, ২৯ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৫০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্বাবধানে রোববার (২৮ জুন) উপজেলা পরিষদ হলরুমে ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দু’টোই পাই’ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্টিত হয়।

কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে মূল বিষয় উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক (ভারঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন। আলোচনায় অংশ নেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান ছুরুক, সংবাদকর্মী মিন্টু দেশওয়ারা, এম এ কাইয়ুম প্রমুখ। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারঃ) মেহেদী হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, উপজেলা মাধ্যমিক সহ-শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, কুলাউড়া নবীনচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, গনমাধ্যমকর্মী আব্দুল আহাদ, এস আর অনি চৌধুরী প্রমুখ।

সেমিনারে বিভিন্নজন মতামত ব্যক্ত করে বলেন, বিদেশগামীদের সরকারীভাবে ও বৈধভাবে কর্মসংস্থানের প্রশিক্ষন নিয়ে বিদেশ গমনের উপর গুরুত্বারোপ করে দালালের মাধ্যমে বিদেশ না যাওয়ার পরামর্শ দেয়া হয়।

এছাড়া যারা বৈধভাবে বিদেশ গমনের প্রক্রিয়া না করে দালালের মাধ্যমে বিদেশ গিয়ে দেশের ভাবমুর্তি বিনষ্ট করবে এবং বৈধভাবে বিদেশগমনেচ্ছুকদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে দালালসহ তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে দাবী জানানো হয়। সেমিনারে উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও গনমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস