শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়ায় বাঁশের খুঁটিতে জুড়াতালির বিদ্যুৎ সঞ্চালন, ঝুঁকিতে ৩ গ্রামের মানুষ

আশরাফুল ইসলাম জুয়েল, কুলাউড়া   |   রবিবার, ১৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় বাঁশের খুঁটিতে জুড়াতালির বিদ্যুৎ সঞ্চালন, ঝুঁকিতে ৩ গ্রামের মানুষ

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের তিন গ্রামের বিদ্যুৎ সঞ্চালন কাজ চলছে বাঁশের খুঁটি ও জুড়াতালি দিয়ে। দীর্ঘদিন থেকে জুড়াতালি ও বাঁশের খুঁটির উপর নিভর করে বিদ্যুৎ সঞ্চালন করে আসছে পিডিবি কর্তৃপক্ষ। একাধিকবার কর্তৃপক্ষ কে বিষয়টি জানালেও কো সুরাহা পায় নি তিন গ্রামের প্রায় ৮ হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের ভয়াবহতা থেকে গবাদিপশু পর্যন্ত রক্ষা পায়নি। হতাহতের এসব ঘটনায় স্থানীয় মানুষ বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন। কিছুদিন আগে একি ইউনিয়নে নতন গ্রামের জুলন্ত বিদ্যুৎ লাইন র্স্পশ হয়ে স্থানীয় আকাই মিয়ার প্রায় ৪ লাখ টাকার মূল্যের তিন টি মহিষ মারা যায়।

সরেজমিনে দেখা গেছে, কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা, নজাতপুর ও মৈশাজুরী প্রামের সঞ্চালন লাইন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্রভাবে বাঁশের খুঁটি দিয়ে চালাচ্ছেন। গত (১৫ আগস্ট) দুপুরে সামান্য বাতাসে কৌলা গ্রামের কৃষি জমিতে বিদ্যুতের লাইন মাটিতে পড়ে যায়। এতে স্থানীয়রা আতংকিত হয়ে পড়ে। কর্তৃপক্ষ কে জানালে ঈদের ছুটিতে সবাই বলে এড়িয়ে যায়। পরে স্থানীয় ইলেকট্রিশিয়ান এনে মাটিতে পড়ে যাওয়া লাইনটি মেরামত করে এলাকাবাসী।
কয়েক বছর থেকে ঝুঁকিপূর্ণ এ ব্যবস্থায় বিদ্যুৎ ব্যবহার করে আসছেন ৩ গ্রামের প্রায় সাড়ে ৮ হাজার মানুষ। সঞ্চালনের ভেঙে পড়া এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে আখের গোছাচ্ছেন বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী। মূলত নামকাওয়াস্তে সঞ্চালন লাইন খুলে দিয়েছে বিদ্যুৎবিভাগের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর ভাগ্য। সামান্য ঝড়, বাতাস, বৃষ্টি হলেই বিদ্যুতের তারগুলো মাটিতে লুটিয়ে পড়ে। ফলে এসব তারই মৃত ফাঁদ হয়ে দাঁড়ায় স্থানীয় গ্রামবাসীদের।

নাজুক এ সঞ্চালন ব্যবস্থায় দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তারা বলেন, বিদ্যুৎ বিভাগের কতিপয় দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে অর্থের বিনিময়ে বিদ্যুৎ সরবরাহ করা হলেও প্রতিশ্রুতি ছিল বিদ্যুৎ বিভাগ বাঁশের খুঁটি দু’মাসের মধ্যে পরিবর্তন করে বিদ্যুতের খুঁটি স্থাপন করে দেবে। কিন্তু র্দীঘ কয়েক বছর অতিবাহিত হলেও খুঁটির পরিবর্তন করা হয়নি। বাঁশের খুঁটি দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন। এ নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ইসমাইল হোসেন, ক্ষোভ প্রকাশ করে বলেন, বার বার কর্তৃপক্ষ কে জানালেও কোন সুরাহা পায়নি। তবে স্থানীয় সাংসদ কে বিষযটি অবহতি করেছি উল্লেখ দ্রুত বাঁশের খুঁটির পরিবর্তে বিদ্যুতের খুঁটির ব্যবস্থা করে বিদ্যুৎ লাইন সঞ্চালন করার দাবী জানান।
কুলাউড়া বিদ্যুৎ বিভাগের কোন কমকতা কে মোবাইল ফোনে পাওয়া যায় নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস